শনিবার মনোনয়নপত্র জমা দিলেন কামতাপুরী পিপলস পার্টি (ইউনাইটেড) এর ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী আদ্যনাথ রায়।

উত্তরবঙ্গের কামতাপুরি জনজাতি মানুষের উপর লাঞ্ছনা, বঞ্চনা, শোষণ, নিপীড়ন দূর করার জন্য এবং এখানকার শিক্ষা, স্বাস্থ্য সহ সার্বিক উন্নয়নের জন্য কামতাপুরী পিপলস পার্টি ইউনাইটেড এর পক্ষ থেকে বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

