হোটেলের আড়ালে দেহ ব্যবসা চালানোর অভিযোগ হোটেল মালিকের বিরুদ্ধে। হোটেলের ভেতর ম*ধু*চ*ক্রের রমরমা ব্যাবসার পর্দা ফাঁস করলেন এলাকাবাসীরা। অভিযোগ রাত হোক কিংবা দিন ভিড় জমাতো বহিরাগত যুবক যুবতীরা। শনিবার গভীর রাতে ম*ধু*চ*ক্রের পর্দা ফাঁস হতেই তুলকালাম কান্ড। হোটেলে অসামাজিক কার্যকলাপের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করিনি এক্স টিভি বাংলা। ঘটনাস্থল পুরাতন মালদার ভাবুক অঞ্চলের শিমুলঢাব এলাকার একটি বেসরকারি হোটেলের।

গতকাল রাতে এলাকাবাসীরা ওই হোটেলে অতর্কিত হানা দেয় এবং হোটেলের মধ্যে থাকা বেশ কয়েকজন যুবতীকে হাতেনাতে ধরে ফেলে। আর সেই মুহূর্তে চলে ব্যাপক গন্ডগোল হোটেল কর্মীদের সাথে। সেই মুহূর্তের সমস্ত ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। যদিও ঘটনাস্থলে মালদা থানার পুলিশ ছুটে আসে পরিস্থিতির নিয়ন্ত্রণ করে। এদিকে হোটেল মালিকের গ্রেপ্তারের দাবিতে ১২ নম্বর জাতীয় সড়কে চলে টায়ার জ্বালিয়ে অবরোধ বিক্ষোভ। যদিও পরে পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেন এলাকাবাসীরা। এদিকে এলাকাবাসীদের বক্তব্য, হোটেল মালিক কে গ্রেপ্তার না করলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলন হবে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *