মঙ্গলবার সকালেও আলিপুরদুয়ার জেলা বিজেপি কার্যালয়ে দলীয় কর্মীদের বিক্ষোভ অব্যাহত। সোমবার জেলা কার্যালয়ে ভাংচুরের করবার পর মঙ্গবার সকাল থেকে মাথায় কালো কাপড় পরে আলিপুরদুয়ার জেলা বিজেপি কার্যালয়ে বিজেপি কর্মীদের বিক্ষোভ।

আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী পরিতোষ দাস’র নাম প্রত্যাহার না করা পর্যন্ত এই বিক্ষোভ চলবে বলে জানালেন বিক্ষোভকারীরা।

