লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হল এক বাইক আরোহীর।মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক চালক যুবকের, ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার সাহাপুর অঞ্চলের রায়পুর পেট্রোল পাম্পের সামনে মালদা নালাগোলা রাজ্য সড়কে। এই দুর্ঘটনার ফলে স্থানীয় বাসিন্দারা বেশ কিছুক্ষণ মৃত দেহকে সামনে রেখে পথ অবরোধ করে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ। জানা গেছে মৃত বাইক চালকের নাম অমিত গুপ্ত ৩৩, বাড়ি হবিবপুর ব্লকের আইহো সোনারপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত বাইক চালক এবং আরেকটি বাইক মালদা শহরের দিকে যাওয়ার সময় পেছনের একটি বাইক ধাক্কা মারে মৃত বাইক চালককে, ধাক্কার ফলে অমিত গুপ্ত বাইক নিয়ে ছিটকে পড়ে যায় অপরদিক থেকে আসা একটি লরির পেছন চাকায় এবং ওই লরিটি তার দেহর উপর দিয়ে পিষে চলে যায়, এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক চালকের। দুর্ঘটনার খবর পেয়ে এলাকাবাসীরা ছুটে আসে ঘটনাস্থলে এবং দীর্ঘক্ষণ পথ আটকে রাখে। তড়িঘড়ি করে পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায ময়নাতদন্তের জন্য এবং ঘাতক লরি টিকে আটক করে, পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনার খবর পেয়ে আসে মৃত অমিত গুপ্তের দাদা কৌশিক গুপ্ত, তিনি জানান তার ভাই একজন ছোট গাড়ির চালক ছিল, সে দোলযাত্রা উপলক্ষে মালিকের বাড়ি মালদা শহরে দিকে টাকা আনতে যাচ্ছিল এবং রায়পুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়। জানা গেছে মৃত অমিত গুপ্তের পরিবারে তার একটি ১৩ বছরের মেয়ে রয়েছে এবং পরিবারে বৃদ্ধ মা সহ দাদা বৌদি কে নিয়েই তার সংসার ছিল।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *