ভারতবর্ষের ২৪৪টি জেলার সাথে ত্রিপুরাতেও যুদ্ধকালীন মহড়ার প্রস্তুতি, প্রথম সাইরেনটি বাজবে বিকেল চারটায়, দ্বিতীয়টি বাজবে সাড়ে পাঁচটায়। মহড়া শুরু হবে সাড়ে তিনটায়,চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সাংবাদিক সম্মেলনে বিস্তারির জানালেন রাজস্ব সচিব ব্রিজেশ পাণ্ডে।কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে বুধবার ত্রিপুরার ৮টি জেলায় যুদ্ধকালিন মহড়া অনুষ্ঠিত হবে। বুধবার বিকেল চারটায় এবং সাড়ে পাঁচটায় ত্রিপুরার বিভিন্ন ফায়ার সার্ভিস অফিস থেকে সাইরেন বাজবে।

সাইরেন বাজার পর থেকেই দুর্যোগ মোকাবেলার মহড়া শুরু হয়ে যাবে। পশ্চিম ত্রিপুরা জেলার মহড়াটি আগরতলার উমাকান্ত একাডেমী ময়দানে অনুষ্ঠিত হবে সাড়ে তিনটা থেকে এই মহড়া শুরু হবে এবং সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। মহড়া নিয়ে ভয় পাওয়ার কিছু নেই বলে জানিয়েছেন রাজস্ব সচিব ব্রিজেশ পান্ডে।

