ময়নাগুড়ি: তিস্তার চরে ভোট প্রচার করে ফেরার পথে নদীতে নিখোঁজ হল এক বিজেপি কর্মী। নিখোঁজ ওই বিজেপি কর্মীর নাম অমল রায় (৩৫)। তার বাড়ি ময়নাগুড়ি হেলাপাকড়ি সংলগ্ন বৈকুর গৌর গ্রাম এলাকায়। শুক্রবার প্রায় কুড়ি জন বিজেপির কর্মী ভোট প্রচারে হেলাপাকড়ির দিক থেকে তিস্তা নদী পেড়য়ে ১৬/২৭৫ নাম্বার বুথের ফুলিয়ার চর এলাকায় ভোট প্রচারে গিয়েছিলেন।

বিকেল সাড়ে পাচটা নাগাদ ভোট প্রচার থেকে ফেরার সময় নদীতে নিখোঁজ হয় অমল রায় নামের একজন বিজেপি কর্মী। ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ, সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌছয়। শুরু হয় তল্লাশি। কিন্তু শনিবার দুপুর পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিকে রাতেই ছুটে যান ময়নাগুড়ির তৃণমূল প্রার্থী রামমোহন রায়। এদিকে এখনও সন্ধান না মেলায় চিন্তিত পরিবারের সদস্যরা। শনিবার সকাল থেকেই নদীতে তল্লাশি চালাচ্ছেন সিভিল ডিফেন্স কর্মীরা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *