ঘটনাটি বীরভূমের রামপুরহাট বিধানসভার বনহাট গ্রাম পঞ্চায়েতের রদিপুর গ্রামে। অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের নেতার নাম গোপাল রায়। তিনি ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যা স্বামী। বিষয়টি জানিয়ে রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপির মহিলা কর্মী।


বীরভূমের রামপুরহাট বিধানসভার রদিপুর গ্রামে বিজেপির প্রার্থী ধ্রুব সাহার সমর্থনে বাড়ি ভোট প্রচার করছিলেন বিজেপির মহিলা কর্মীরা। বীরভূম সাংগঠনিক জেলার সহ সভাপতি শ্রাবস্তী ব্যানার্জী ও মহিলা মোর্চার জেলার সভানেত্রী রশ্মি দে দলের মহিলা কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে ভোট প্রচার করছিলেন সেই সময় তৃণমূল নেতা গোপাল রায় ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করে ভোট প্রচারে বাধা দেন বলে অভিযোগ। ঘটনাস্থল থেকেই নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়। এরপর রামপুরহাট থানায় গোপল রায়ের নামে লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপির মহিলা কর্মী।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *