ভোট প্রচারে জিলিপি ভেজে , সিঙারার তরকারি তৈরি করে ভোটারদের কাছে টেনে নিলেন মানিকচকের বিজেপি প্রার্থী গৌড়চন্দ্র মন্ডল। সেই সঙ্গে মানিকচককে আগামী দিনের সোনার মানিকচক হিসেবে গড়ে তোলা সহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন ভোটারদের।

মানিকচকের মথুরাপুর শনিবারি হাটে ভোট প্রচার করেন বছর বিজেপি প্রার্থী। দলীয় নেতাকর্মীদের নিয়ে হাটের বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে হাত লাগান। তাদের কাছে টেনে নেন। ভোট প্রচারের ফাঁকে মানিকচক কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌড়চন্দ্র মন্ডল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দাবী করেন, প্রচারের ময়দানে তিনি ছাড়া আর কেউ নেই। তিনি জিতলে মানিকচকে জামাই-শাশুড়ির সিন্ডিকেট রাজ খতম করবেন।

