বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ ২৪ পরগনায় ভোটার তালিকায় ব্যাপক কাটছাঁট ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, জেলায় ২ লক্ষ ২২ হাজার ৯২৯ জনের নাম বাতিল হয়েছে। ফলে ভোটাধিকার হারানোর আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দুই-ই বাড়ছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মোট বিচারাধীন ভোটার ছিল ৫ লক্ষ ২২ হাজার ৪২ জন। তার মধ্যে ৫ লক্ষ ১৮ হাজার ৬৬৮ জনের নামের নিষ্পত্তি হয়েছে। সর্বশেষ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন ২ লক্ষ ৯৫ হাজার ৭৩৯ জন, বাকিদের নাম বাদ পড়েছে।

বিশেষ করে সাগর, কাকদ্বীপ ও পাথরপ্রতিমা—এই তিন বিধানসভা এলাকায় আগেই ৪০ হাজারের বেশি নাম বাতিল হয়েছিল। নতুন তালিকা প্রকাশের পর বিচারাধীন ভোটারদের বড় অংশের নামও বাদ যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

নাম বাদ পড়ার খবর ছড়াতেই কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে প্রতিদিন ভোর থেকে ভিড় জমাচ্ছেন ভুক্তভোগীরা। ট্রাইব্যুনালে আবেদন জানাতে প্রয়োজনীয় নথি নিয়ে হাজির হচ্ছেন শতাধিক মানুষ। আজও সকাল থেকে একই ছবি দেখা গেছে।

পরিস্থিতি সামাল দিতে এসডিও অফিস চত্বরে মোতায়েন করা হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। যদিও প্রশাসন সূত্রে খবর, ট্রাইব্যুনালের মাধ্যমে আবেদন গ্রহণ করা হলেও, এই ভোটারদের অনেকেই আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন না।

এই সিদ্ধান্তে একদিকে প্রশাসন বিশৃঙ্খলা এড়াতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে, অন্যদিকে ভোটারদের একাংশের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও ক্ষোভ।l

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *