ভোটের আগে কুমারগ্রাম থানা একাকার পূর্ব চকচকায় উদ্ধার অবৈধ মদ। শনিবার এই অভিযানে নেতৃত্ব দেন বারবিশা পুলিশ ফাঁড়ির কর্তব্যরত এস আই পরিমল রায়। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে কুশাল সরকার নামে এক যুবকে।

ধৃতের বাড়ি কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ি এলাকায়। উদ্ধার হয়েছে প্রায় ২৬ লিটার অবৈধ মদ। ভোটের মুখে অবৈধ উপায়ে অনত্র পাচার করার পরিকল্পনা ছিল এই মদগুলি, যা নির্বাচনকে প্রভাবিত করতে পারে বলে ধারণা অনেকের। অভিযুক্তের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে কুমারগ্রাম থানার বারবিশা ফাঁড়ির পুলিশ।

