আলিপুরদুয়ার শহরে এক অসম নম্বরের গাড়ি থেকে দুই লক্ষাধিক নগদ টাকা উদ্ধার। পশ্চিমবঙ্গে নির্বাচনী নির্ঘণ্ট বাজার পর থেকেই নানান বিধি নিষেধ লাগু করেছে নির্বাচন কমিশন। সেই সময় আলিপুরদুয়ার শহরে অসম চিরাং এর এক দম্পতিকে আটক করে, তাদের গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির বিভিন্ন অংশে লুকিয়ে রাখা নগদ দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

যদিও এই বিষয়ে ওই দম্পতি জানান, তারা ব্যবসায়ী। গতকাল তারা অসম চিরাং থেকে আলিপুরদুয়ার জেলায় ঘুরতে এসেছিলেন। ফেরার সময় পুলিশ সন্দেহবশত তাদের আটক করে। নির্বাচনী আবহে অসম দম্পতির কাছ থেকে নগদ টাকা উদ্ধার হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য আলিপুরদুয়ার শহরে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *