ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে দিনহাটা দুই ব্লকের একাধিক জায়গায় পথ অবরোধ করলেন স্থানীয় এলাকার বাসিন্দারা। সোমবার সকাল থেকে দিনহাটা ২ ব্লকের চৌধুরীহাট, বামনহাট, নয়ারহাট সহ বিভিন্ন এলাকায় পথ অবরোধের শামিল হন এলাকার বাসিন্দারা। এলাকাবাসীদের অভিযোগ ভোটার তালিকায় তাদের নাম কেটে দেওয়া হয়েছে।

চূড়ান্ত ভোটার তালিকায় প্রকাশের পরের দেখা যায় অধিকাংশ নাম ভোটার তালিকায় বিচারাধীন অবস্থায় রয়েছে। এমতাবস্থায় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সেই নাম গুলি বিচারপতিরা যাচাইয়ের কাজ শুরু করেছেন। তারপর একাধিক সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়ে যাওয়ার পরেও সেখানে ভোটারদের নাম না থাকায় ক্ষুব্দ হয়ে বিভিন্ন জায়গায় পথ অবরোধ নেমেছেন এলাকার বাসিন্দারা। কোথাও টায়ার জ্বালিয়ে আবার কোথাও রাস্তায় বসে অবরোধ করতে দেখা যায় বাসিন্দাদের। এদিন রীতিমতো জাতীয় পতাকা হাতে নিয়ে পথ অবরোধে সামিল হন তারা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *