এস আই আর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যেসব ভোটারের নাম বিচারাধীন ছিল, তাদের নিয়ে প্রকাশিত হয়েছে সাপলিমেন্টারি তালিকা। কিন্তু এই তালিকায় একাধিক নাম ডিলিট দেখা গিয়েছে এরপরই বিতর্ক তৈরি হয়েছে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় ।

অভিযোগ, আলিপুরদুয়ার জেলার খোয়ারডাঙ্গা ১নং গ্রামপঞ্চায়েতের ১০/১২৯- ১৩০ নম্বর বুথে একাধিক ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এই ঘটনার জেরে মঙ্গলবার খোয়ারডাঙ্গা-মারাখাতা রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা । এছাড়াও টায়ায় জ্বলিয়ে প্রতিবাদ জানানো হয় । তাঁদের দাবী ভোটের লিষ্টে তাঁদের অবিলম্বে নাম তোলা হোক । নাহলে এই অববোধ চলবে । পরবর্রীতে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় আন্দলনকারীরা।

