মালদা জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত মহদীপুর স্থল বন্দরে উদ্বোধন করা হলো সেলফি জোনের । মহদীপুর সি এন এফ এর উদ্যোগে প্রায় দু লক্ষ টাকা ব্যয়ে এই সেলফি জোনের উদ্বোধন করা হয়। এই ফিতে কেটে এই সেলফি জোনের উদ্বোধন করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ ও মহদিপুর সি এন এফ এর সম্পাদক প্রসেনজিৎ ঘোষ I

এছারাও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তথা চেয়ারপার্সন চৈতালি ঘোষ সরকার, কাউন্সিলর সুজিত সাহা সহ জনপ্রতিনিধিরা। এ বিষয়ে সি এন এফ এর সম্পাদক প্রসেনজিৎ ঘোষ জানান, এই সেলফি জোনে এপার বাংলা ও ওপার বাংলার মানুষ এসে নিজেদের সেলফি তুলতে পারবে, সীমান্তে সৌন্দর্যায়নের লক্ষ্যে এই সেলফি জোনের উদ্বোধন করা হলো।
সেলফি জোনের উদ্বোধনের ফলে খুশি সীমান্ত এলাকার বাসিন্দারা। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা।

