এমন পরিস্থিতিতে দেশ জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী এলাকা গুলোতে বাড়তি নজরদারি চালানো হচ্ছে। অসম,ভুটান সীমান্ত লাগোয়া আলিপুরদুয়ার জেলাতেও হাই এলার্ট জারি হয়েছে।

শুক্রবার রাতে আলিপুরদুয়ার ডি আর এম চৌপথীতে ট্রাফিক ওসি নাকা তল্লাশি অভিযানে নামে।যেহেতু সীমান্ত এলাকা।তাই নাকা তল্লাশির উপর বেশি জোর দিয়েছে পুলিশ।পাশাপাশি রয়েছে ভারত পাকিস্থানের যুদ্ধের আবহ।তাই পুলিশ প্রশাসন সক্রিয় ভূমিকায়।

