শিলিগুড়ি,১ মার্চ: ভারতের মহিলা ক্রিকেট দলের অন্যতম ভরসাযোগ্য মুখ রিচা ঘোষের নামের পাশে এস আই আর-এর তালিকায় ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ লেখা ঘিরে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে। বিষয়টি প্রকাশ্যে আসতেই চক্ষু চড়ক গাছ তাঁর পরিবারের। কী কারণে এমন মন্তব্য যোগ হয়েছে, তা নিয়ে দিশেহারা তারা।
উল্লেখ্য, সম্প্রতি দেশের হয়ে গুরুত্বপূর্ণ জয়ে বড় ভূমিকা নিয়েছেন রিচা। সেই সোনার মেয়ের নামের পাশেই যদি এমন মন্তব্য দেখা যায়, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
এই ইস্যুতে সরব হয়েছে । দলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, দেশের গর্বিত ক্রীড়াবিদের সম্মানহানি করা হচ্ছে।

শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের স্থানীয় বাম কাউন্সিলর মৌসুমী হাজরা বলেন,
“দেশের গর্বের কোনও নথিতে খামতি আছে বলে আমার মনে হয় না। এস আই আর-এর কাজ কীভাবে হয়েছে, তা সবাই দেখুক। রিচার নামের পাশে ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ লেখা অত্যন্ত উদ্বেগজনক।”
অপরদিকে শিলিগুড়ির মেয়র বলেন,
“এস আই আর-এর নামে বাংলার গর্বিত ব্যক্তিত্বদের অসম্মান করা হচ্ছে। যারা দেশের নাম বিশ্বমঞ্চে উজ্জ্বল করেছেন, তাঁদের নামের পাশে ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ লেখা কোনওভাবেই মানা যায় না।”
পরিবারের বক্তব্য
বিষয়টি নিয়ে রিচার বাবা মানবেন্দ্র ঘোষ বলেন,
“কেন এমন হল, বুঝতে পারছি না। রিচার কোনও নথিতে সমস্যা নেই। বিষয়টি নিয়ে আমরা বি এল ও-র সঙ্গে কথা বলব।”
এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন,
“এটি নির্বাচন কমিশনের বিষয়। নির্বাচন কমিশনই পুরো বিষয়টি দেখবে।”
ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। একদিকে প্রশাসনিক ব্যাখ্যার দাবি, অন্যদিকে ক্রীড়াবিদের সম্মান রক্ষার প্রশ্ন—সব মিলিয়ে রিচা ঘোষের নাম ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। এখন নজর নির্বাচন কমিশনের পদক্ষেপের দিকেই

