কুমারগ্রাম ব্লকের চেংমারী গ্রাম পঞ্চায়েতের ঘাকসাপাড়া লক্ষ্মীবাড়ী এলাকার একটি কালভার্ট দীর্ঘ চার-পাঁচ বছর ধরে ভাঙ্গা পড়ে রয়েছে। গ্রামবাসীর অভিযোগ, যাতায়াতের একটি মাত্র রাস্তা এ রাস্তায় ওই ভাঙ্গা কলভারট। কালভার্টটি তৈরি না হলে তারা ভোট বয়কট করবেন বলে দাবি করেছেন।


জানা গেছে, কালভার্টটি MGNREGA এর মাধ্যমে নির্মাণ করা হয়েছিল এই কালভার্ট। বর্ষায় সেচের জমির জল ও নালার জলের বেগে কালভার্টটি ভেঙে যায়। গ্রামবাসী বহুবার গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোন সমাধান পাননি বলে অভিযোগ করেছেন।
গ্রামবাসীর অভিযোগ, বর্ষায় ছেলে-মেয়েদের স্কুলে নিয়ে যেতে কাদায় ভরা রাস্তা দিয়ে। এমনকি কোনও সমস্যা হলেও একটি এম্বুলেন্সও এই রাস্তা দিয়ে যেতে পারে না। গ্রামবাসীরা বলছেন, “আমরা ভোট দেব না, যতক্ষণ না এই কালভার্ট তৈরি হচ্ছে। আমাদের এলাকার মানুষের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সমস্যা।”
এই বিষয়ে, টেলিফোনে চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিতা ঈশ্বারারী বলেন, সেই ভাঙ্গা কালভার্ট এর বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হয়েছে। এটা তৈরি করার চেষ্টা চলছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *