ছু*রির আঘাতে র*ক্তাক্ত, জ*খম মামা গুরুতর আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার কানতুর্কা অঞ্চলের উত্তর সিংপাড়া এলাকায়। জানা গেছে, জ*খম মামার নাম ঘনশ্যাম বর্মণ এবং অভিযুক্ত ভাগ্নের নাম প্রসেনজিৎ বর্মণ। অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যার দিকে মামা ঘনশ্যাম বর্মণ তার জমিতে স্প্রে করে বাড়ি ফিরছিলেন।

ওই সময় আচমকা ভাগ্নে ‘প্রসেনজিৎ বর্মণ ছু*রি হাতে নিয়ে তার উপর হা*মলা চালায়। তার বুকে এবং পিঠে ছু*রির আ*ঘাত করে পালিয়ে যায়। সেই আঘাতে ঘনশ্যাম বর্মণ র*ক্তাক্ত ও গুরুতর জ*খম হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে নিয়ে যান বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। যদিও হা*মলার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এদিকে এই ঘটনার তদন্তে নেমে হবিবপুর থানার পুলিশ অভিযুক্ত ভাগ্নে প্রসেনজিৎ বর্মণ করে গ্রেপ্তার করে। পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে।

