বৃহস্পতিবার গভীর রাতে বারবিশায় অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় মোট ১১ টি দোকান। মাথায় হাত পরেছে ব্যবসায়ীদের। ক্ষতির পরিমান কোটি টাকার বেসি। পুরে যাওয়া দোকানগুলির মধ্যে রয়েছে কাঠের আসবাব পত্রের শোরুম, বৈদ্দুতিক সামিগ্রীর দোকান, রেস্টুরেন্ট, বাসনের দোকান ইত্যাদি। জানাগিয়েছে বৃহস্পতিবার গভির রাতে আগুন লাগে ওই দোকান গুলোতে ।

আগুনে গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট হাওয়ায় পর আশেপাশের মানুষ জানতে পারেন। এরপর স্থানীয় মানুষজন বেরিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। রেস্টুরেন্টের মালিক দমকল কে ফোন করলেও উত্তেজনায় ঠিকমত কথা বলতে না পারায়, দমকলের ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। ততক্ষনে আগুন ভয়াবহ রূপ ধারণ করে নেয়। বারোবিশা দমকল কেন্দ্রের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনবার চেষ্টা চালায় পরবর্তি সময়ে আরো একটি ইঞ্জিন আলিপুরদুয়ার থেকে আনা হয়। আগুন নিয়ন্ত্রণে আসতে আসতে সকাল হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমান সব মিলিয়ে কোটি টাকার ওপরে।
নিমাই চাঁদ, কুমারগ্রাম,আলিপুরদুয়ার।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *