ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মিভূত হল একটি চার চাকা গাড়ি ও স্কুটি। ঘটনাটি তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের শালবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের শালবাড়ি বাজার সংলগ্ন এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ও ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় শালবাড়ীর বাসিন্দা নীরেন কুঙ্গারের রেশন দোকানের গোডাউনে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা ছুটে গিয়ে প্রথমে আগুন নেভাতে হাত লাগায়।

খবর দেওয়া হয় দমকল কেন্দ্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ও বক্সিরহাট থানার পুলিশ। দমকল কর্মীরা এসে প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু আগুনের লেলিহান শিখা এতটাই তীব্র ছিল যে মুহূর্তেই গোডাউনে থাকা একটি চারচাকা গাড়ি ও একটি স্কুটি ভস্মিভূত হয়ে যায়। তবে দমকল কর্মীরা জানিয়েছে কি কারণে আগুন লাগল তাই স্পষ্ট নয়, গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। তবে বাড়ির মালিক নিরেন কুঙ্গার জানিয়েছেন বাড়িতে না থাকার কারণে কেউ বা কাহারা আগুন ধরিয়ে দিয়েছে বলে তাদের অনুমান। ঘটনায় প্রায় কুড়ি লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

