হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল ভক্তি নগর থানার পুলিশ। সম্প্রতি থানায় একাধিক ফোন হারানোর অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং আধুনিক মোবাইল ট্র্যাকিং প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় মোট ২৮টি স্মার্টফোন উদ্ধার করতে সক্ষম হয়।

মঙ্গলবার থানায় উদ্ধার হওয়া ফোনগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। ফোন ফিরে পেয়ে খুশিতে মুখর হয়ে ওঠেন মালিকেরা।

অনেকেই জানান, ফোন হারিয়ে ফেলার পর তারা এক প্রকার আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু ফোন ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান এবং এই উদ্যোগকে অভিনন্দন জানান।

ভক্তি নগর থানার আইসি অমিত অধিকারী জানান , “এটি শুধু একটি মোবাইল উদ্ধারের প্রক্রিয়া নয়, সাধারণ মানুষের বিশ্বাস এবং নিরাপত্তা ফিরিয়ে আনার প্রচেষ্টা।”

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *