আলিপুরদুয়ার জেলার মাঝিরডাবরি চা বাগানের উদ্যোগে এদিন আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হল এই বিশেষ ধরনের চা। বাগান কর্তৃপক্ষের দাবি, আন্তর্জাতিক মানের এই পানীয় এবার স্থানীয় বাজারেও সহজলভ্য হবে।মাঝিরডাবরি টি লাউঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ‘মাচা টি’-র উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন বাগানের আধিকারিক ও কর্মীরা। বাগান কর্তৃপক্ষ জানান, জাপানের জনপ্রিয় পানীয় ‘মাচা’ এবার আলিপুরদুয়ারের মাটিতেই প্রস্তুত ও বাজারজাত করা হবে।

এই বিষয়ে মাঝিরডাবরি চা বাগানের ম্যানেজার চিন্ময় ধর বলেন, “মাচা টি মূলত কাঁচা চা পাতার সূক্ষ্ম গুঁড়ো। এটি জাপানে অত্যন্ত জনপ্রিয় একটি পানীয়। এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীরের পক্ষে উপকারী।” তিনি আরও জানান, নিয়মিত এই চা পান করলে হৃদ্‌যন্ত্র ভালো থাকে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়।বাগান কর্তৃপক্ষের আশা, নতুন এই ‘মাচা টি’ দেশ-বিদেশের বাজারে বিশেষ সাড়া ফেলবে এবং আলিপুরদুয়ারের চা শিল্পে নতুন দিগন্ত খুলে দেবে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *