আলিপুরদুয়ার জেলার দক্ষিণ কামাখ্যাগুড়ির কোনাপাড়া এলাকায় বেহাল বাঁশের সেতু পরিদর্শনে গেলেন বিধায়ক মনোজ ওরাঁও । জানা গিয়েছে, কোচবিহার জেলা ও কুমারগ্রাম ব্লকে শেষ প্রান্তের মধ্যে যোগাযোগকারি একমাত্র একটি বাঁশের সাঁকো ভেঙে গিয়েছে। দীর্ঘ দিন থেকে মেরামত করছে অঞ্চল বা ব্লক প্রশাসন। বিষয়টি বারংবার স্থানীয় পঞ্চায়েত প্রধান প্রশাসনকে জানানো হয়েছে কিন্তু স্থানীয় প্রশাসন সাঁকো মেরামতে কোন উদ্যোগ নেয়নি।

এরপর স্থানীয় গ্রামবাসীরা কুমারগ্রাম বিধানসভার বিধায়ক মনোজ কুমার ওঁরাও এর দ্বারস্থ হন। পরিদর্শনে আসেন বিধায়ক । বিধায়ক তার ব্যক্তিগত অর্থে আগামীকাল থেকেই সাঁকো মেরামত করার আশ্বাস দিয়েছেন। এতে খুশী স্থানীয়রা । বাঁশের সাঁকোর পরিবর্তে কংক্রিটের ব্রিজ নির্মাণের জন্য প্রশাসনের দারস্ত হবেন বলে জানিয়েছেন বিধায়াক ।

