অল্প বয়সী বৌমার সাথে বয়স্ক কাকা শশুরের বিবাহ বহির্ভূত সম্পর্ক হাতেনাতে ধরল এলাকাবাসী!ধর্ষণের মামলা দায়ের ধূপগুড়ি থানায়, হঠাৎ তদন্ত শুরু করেছে ধুপগুড়ি থানার পুলিশ।

ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়! ঘটনাটি ঘটে শুক্রবার রাতে ধূপগুড়ির মাগুরমারি দুই নং গ্রাম পঞ্চায়েতের ময়নাতলির ভট্টপাড়া এলাকায়।

কাকা শশুরের সাথে বৌমাকে হাতেনাতে ধরে ফেলতেই, বিষয়টি মিটিয়ে নিতে গ্রামীণ সালিশি সভা ডাকা হয় বলে সূত্রের খবর। এদিন ঘটনার সুরহা না হলে শনিবার দুপুরে নিজের স্ত্রীকে অভিযুক্ত কাকা শ্বশুরের ঘরে ঢুকিয়ে দিতে যায় গৃহবধূর স্বামী! এদিকে গৃহবধূকে নিয়ে তার স্বামী অভিযুক্তের বাড়িতে হাজির হতেই, চড়াও হয় অভিযুক্তের স্ত্রী!


স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই অভিযুক্ত কাকা শ্বশুর প্রতিবেশী বৌমার বাড়িতে যাওয়া আসা করত, স্থানীয়দের সন্দেহ হলে নজর রাখত স্থানীয়রা এরপর শুক্রবার রাতে হাতেনাতে পাকড়াও করে বাসিন্দারা। এদিকে অভিযুক্ত কাকা শশুরের বাড়িতে তার দুই সন্তান ও স্ত্রী রয়েছে, অন্যদিকে ওই গৃহবধুর এক সন্তান রয়েছে! শনিবার গৃহবধুর স্বামী বউয়ের সাথে আর সংসার করবে না বলে অভিযুক্তের বাড়িতে তার স্ত্রীকে তুলে দিতে চায়। যদিও বাড়ি থেকে উধাও অভিযুক্ত কাকা শ্বশুর। অভিযুক্তের স্ত্রী বলেন আমার স্বামী ওদের কাছে টাকা পায়, টাকা আনতে গেছিল, আর স্থানীয়রা সন্দেহবশত, চক্রান্ত করে আমার স্বামীকে ফাঁসানোর চেষ্টা করছিল এমনকি শালিশি সভায় পাঁচ লক্ষ টাকা দাবি করেছিল। এদিকে টাকা ধার নেওয়ার কথা শুনেই পরকীয়ায় লিপ্ত গৃহবধুর স্বামী বলেন আমাদের কাছে কোন টাকা পায় না। আমি এই বৌকে আর রাখবো না,আমি অভিযুক্তের শাস্তি চাই! স্থানীয়রা বলেন বেশ কিছুদিন ধরেই আমরা লক্ষ্য করছি বিষয়টি, এদিন হাতেনাতে ধরে ফেলে এলাকার বাসিন্দারা।এই ঘটনায় ধর্ষণের মামলা দায়ের ধুপগুড়ি থানায়।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *