বৈশাখী চড়ক মেলার প্রস্ততি চলছে জোড় কদমে। আগামী ইংরেজী ১৫ ই মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে চড়ক মেলা। কুমারগ্রাম ব্লকের বারবিশা এবং লস্করপাড়া মৌজার স্থানীয়দের উদ্যোগে প্রতি বছর অনুষ্ঠিত হয় এই চড়ক পুজা এবং মেলার। সে কারনেই উদ্যোক্তাদের নাম দেওয়া হয়েছে লস্করপাড়া-বারবিশা চড়ক মেলা কমিটি। তাদের এই মেলা এবছর ২৫ তম বর্ষে পা রেখেছে বলে জানাগিয়েছে।

বুধবার সকালে মেলার মাঠে গিয়ে দেখা গেল উদ্যোক্তাদের ব্যাস্ততা চরম পর্যায়ে। মেলার মাঠে যেন জল না জমতে পারে সেকারনে শুকনো বালি ফেলা হচ্ছে মেলার মাঠে। এলাকা জুরে লাগানো হচ্ছে লাইট লাগানোর খুঁটি , অত্যাধনিক আলোতে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে মেলার মাঠের প্রতিটি কোনা। দর্শনার্থীদের যেন কোম রকমের সমস্যায় পড়তে না হয় তা নিয়ে মেলা কমিটির সর্দস্যদের মধ্যে চলছে পরিকল্পনা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *