আলিপুরদুয়ার জেলা হাসপাতালের মর্গে পড়ে রয়েছে ১৮ টি দেহ। যার মধ্যে রয়েছে বেশ কিছু বেওয়ারিশ মৃতদেহ। আলিপুরদুয়ারে বৈদ্যুতিক চুল্লী খারাপ হওয়ার ফলে সৎকার করা সম্ভব হচ্ছেনা মৃতদেহ গুলি। দীর্ঘদিন ধরে মর্গে ওই মৃতদেহ গুলি পড়ে থাকায় পরিবেশ দূষিত হচ্ছে। এর প্রভাব পড়ছে হাসপাতালে আসা রোগী ও আত্মীয় স্বজনের মধ্যে।

গন্ধে টেকা দায় হয়ে পড়েছে মর্গ চত্বরে। এ নিয়ে বিপাকে হাসপাতাল কতৃপক্ষ। হাসপাতাল সুপার পরিতোষ মন্ডল বলেন,পুরসভার সঙ্গে কথা হয়েছে। পৌরসভার বৈদ্যুতিক চুল্লীখারাপ হয়েছে, এটা ঠিক হলে বেওয়ারিশ মৃতদেহ গুলি পুড়িয়ে দেওয়া হবে। মৃতদেহ নিয়ে এখন বিপাকে হাসপাতাল। নতুন করে ময়নাতদন্ত করতে সমস্যা হচ্ছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সমাজকর্মী ও সাধারন মানুষ। দ্রুত সমাধান চেয়ে পুরসভার দ্বারস্থ হাসপাতাল কতৃপক্ষ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *