মানিকচকের নুরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিচু ব্রাহ্মণ গ্রাম এলাকার ঘটনা।

আন্দোলনকারীদের অভিযোগ ওই এলাকায় সব মিলিয়ে আনুমানিক ২৫ টি পরিবারের বসবাস। তবে ওই গ্রামে নেই বৈদ্যুতিক খুঁটি বা বিদ্যুতের সংযোগের ব্যবস্থা। ফলে প্রায় ৪০০ মিটার দূর থেকে বৈদ্যুতিক তার দিয়ে বাড়িতে বিদ্যুৎ সংযোগ করেছেন তারা।

অভিযোগ ঝড় বৃষ্টির ফলে বারংবার ছিরে পড়ে যায় বৈদ্যুতিক সংযোগের তার ফলে একপ্রকার বিপাকে পড়তে হয় গ্রামের মানুষদের। অভিযোগকারীদের আরো অভিযোগ বিগত কয়েক বছর ধরে বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানিও মিলছে না কোন সুরাহা। ফলে ক্ষিপ্ত হয়ে গ্রামের মাথায় ক্ষোভ প্রকাশ করেন গ্রামের বাসিন্দারা। তাদের দাবি গ্রামে বৈদ্যুতিক খুঁটি এবং বৈদ্যুতিক তারের ব্যবস্থা করা হক।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *