রাস্তার মাঝখানে বড় বড় গর্ত হয়ে জল জমে থাকায় জুতো হাতে বিদ্যালয় মুখী ছাত্র-ছাত্রীরা। ত্রিপুরা সিপাহীজলা জেলা দক্ষিণ চড়িলাম থেকে রামনগর পর্যন্ত রাস্তার মাঝখানে গর্ত হয়ে জল জমে বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে।

রাস্তাটির সবচেয়ে বেশি সমস্যা হেড়মা এলাকায়। রাস্তায় বড় বড় গর্ত হয়ে জল জমে থাকায় ছোট-ছোট ছাত্র-ছাত্রীরা জুতো হাতে নিয়ে পড়াশোনা করার জন্য বিদ্যালয়ে যেতে হচ্ছে। রাস্তার এই বেহাল দশার কারণে ছোট-বড় যানবাহন চালকরা ও ভীষণ সমস্যায় রয়েছে।

