রাস্তার বেহাল দশা। অল্প বৃষ্টিতে রাস্তা যাতায়াতে চরম দুর্দশার মধ্যে পড়তে হয় বাসিন্দাদের। বারবার সংশ্লিষ্ট দপ্তরে জানিও মিলেনি সুরাহা ।এ নিয়ে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের বড়বেলুন ২ গ্রাম পঞ্চায়েতের মাদপুর গ্রামে এমন চিত্র ধরা পড়লো। গ্রামবাসীদের দাবি, মাদপুর ময়রাতলা থেকে কোসিগ্রাম মেলাতেলা পর্যন্ত দীর্ঘ প্রায় তিন কিলোমিটার রাস্তা। তাঁর মধ্যে দেড় কিলোমিটার রাস্তা মন্তেশ্বর ব্লকের অধীন রাস্তাটি সংস্কার করা হলো ভাতার ব্লকের অধীন দেড় কিলোমিটার রাস্তাটি সংস্কার হয়নি। বর্ষার মোরসুমে এই রাস্তাটি চলাচলে অযোগ্য হয়ে পড়ে।

এই রাস্তার উপর দিয়েই কার্যত বিপদজনকভাবে স্কুলে যান পড়ুয়ারা । ঘটে ছোটখাটো দুর্ঘটনা। বর্তমানে রাস্তাটি আরোও বেহাল দশার ফলে কার্যত স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছে পড়ুয়ারা এমনই দাবি গ্রামবাসীদের। ভাতার পঞ্চায়েত সমিতির সদস্য আবেদা সুলতানা বলেন, রাস্তার দুর্দশার কথা পঞ্চায়েত সমিতিতে তুলে ধরা হলেও শুধুমাত্র আশ্বাস মিলেছে কিছু কাজ হয়নি। বড়বেলুন ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত সাহা বলেন ,মাদপুর থেকে ময়রাতলা পর্যন্ত কোসিগ্রামের রাস্তাটি জেলা পরিষদের। এত বড় রাস্তা গ্রাম পঞ্চায়েতের পক্ষে তৈরি করা সম্ভব হয়ে ওঠেনি। ওই গ্ৰামের রাস্তাগুলির অবস্থা পঞ্চায়েত সদস্যদের জানানো উচিত ছিল। তারা না জানানোর ফলে পঞ্চায়েতে স্কীম তৈরি করে রাস্তা সংস্কার করা সম্ভব হয়নি।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *