ডাবগ্রাম দুই নম্বর অঞ্চলের অন্তর্গত মধ্য শান্তি নগর এলাকায় খানা-খন্দে ভরা বেহাল রাস্তা । দীর্ঘদিন ধরে অবহেলিত রাস্তাগুলির উন্নয়নের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
জানা গিয়েছে, ওই এলাকার বেশ কিছু রাস্তায় দীর্ঘ কয়েক বছর ধরে বড় বড় গর্ত তৈরি হয়েছে। কোথাও আবার নিকাশি ব্যবস্থারও চরম অভাব।

ফলে বর্ষাকালে জল জমে সমস্যা আরও চরম আকার ধারণ করে।
মঙ্গলবার ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে এলাকার পঞ্চায়েত প্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, এখনও পর্যন্ত পঞ্চায়েত সদস্যদের মুখ দেখেননি তাঁরা।

বাসিন্দাদের অভিযোগ, পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজে কোনো রকম আগ্রহ নেই। তাঁদের দাবি, দ্রুত রাস্তা সংস্কার ও নিকাশি সমস্যার সমাধান হোক।
এ বিষয়ে পঞ্চায়েত সদস্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, তাঁর কোনো প্রতিক্রিয়া মেলেনি।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *