মালদা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শনিবার সকাল ৮ টা নাগাদ মালদা শহরের বৃন্দাবনী ময়দানে আনুষ্ঠানিক উদ্বোধন হয় বেঙ্গলি স্কুল হকি লীগের। মালদা জোনে ৭ থেকে ১০ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। ৭ এবং ৮ মার্চ মহিলা স্কুলের ছাত্রীরা অংশগ্রহণ করবে প্রতিযোগিতায়।৯ এবং ১০ মার্চ পুরুষ বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

নর্থ বেঙ্গল জোনের জলপাইগুড়ি জেলার দুইটি মহিলা স্কুল এবং দুইটি পুরুষ স্কুল, আলিপুরদুয়ার জেলার দুইটি পুরুষ এবং দুইটি মহিলা স্কুল, কোচবিহার জেলার দুটি মহিলা ও দুইটি পুরুষ স্কুল। এছাড়াও মালদা জেলার তিনটি পুরুষ এবং তিনটি মহিলা স্কুলের খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করা দলগুলি রাজ্য স্থলে ফেলার সুযোগ পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান তথা মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, প্রাক্তন অধ্যাপক স্বদেশ কুমার বসু, মালদা জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য দেবব্রত সাহা সহ অন্যান্যরা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *