ঝমঝমিয়ে বৃষ্টি। দুর্যোগ পূর্ণ আবহাওয়া। সেই সুযোগে পুলিশ কর্তার বাড়িতে রাতের অন্ধকারে ডাকাতির ছক কষে ছিল এক দল দুষ্কৃতী। পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট জায়গায় জড়ো হয়ে ছিল তারা। যদিও শেষ মুহূর্তে রাতে টহলরত দুই সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায় ভেস্তে যায় পরিকল্পনা। বিশাল পুলিশ বাহিনী এসে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে। বেশ কয়েক জন পালিয়ে যায়। মঙ্গলবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় পশু হাসপাতালের কাছে সাব ইন্সপেক্টর পদ মর্যাদার পুলিশ কর্তা বিপ্লব দাসের বাড়িতে ডাকাতির ছক করছিল দুস্কৃতিরা। ঐ পুলিশ কর্তা এই মুহূর্তে দার্জিলিং জেলায় কর্মরত। বাড়িতে কেউ থাকে না।

রাত দুটা নাগাদ প্রায় ১০ জনের ডাকাত দল সেখানে ডাকাতির উদ্দেশ্যে আসে। এলাকায় কর্তব্যরত দুই সিভিক ভলেন্টিয়ারের সন্দেহ হওয়াতে তারা থানায় খবর দেন।তারপরেই হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এসে তিন জনকে গ্রেফতার করে। ধৃতদের নাম কাঞ্চন বেদ, ভোলা বেদ, রঞ্জন বেদ। বাড়ি মহেন্দ্রপুরের রামপুরে। ধৃতদের জেরা করে ডাকাতির এই পরিকল্পনার কথা জানতে পারে পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। এদিন ওই তিন জনকে চার দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *