শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন বানেশ্বর মোড়ে বীর চিলা রায়ের মূর্তি স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো শুক্রবার। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী জ্যোতি প্রকাশ কানুরিয়া। এছাড়াও রাজবংশী সমাজের একাধিক বিশিষ্ট ব্যক্তি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডাবগ্রাম-ফুলবাড়ী বিধানসভার এসসি, এসটি ও ওবিসি সেলের সভাপতি ও রাজবংশী সমাজের প্রতিনিধি জানান, দীর্ঘদিন ধরে এই মূর্তি স্থাপনের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন তাঁরা।

বহু প্রচেষ্টার পর অবশেষে স্থান বরাদ্দ এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে কাজ শুরু হওয়ায় খুশি তারা।
এই উদ্যোগকে ঘিরে এলাকাজুড়ে উৎসব মুখর পরিবেশ দেখা যায়। উপস্থিত রাজবংশী নাগরিকদের মতে, বীর চিলা রায় শুধুমাত্র ইতিহাসের গর্ব নন, তিনি সমাজের আত্মপরিচয় ও সম্মানের প্রতীক। এই মূর্তি ভবিষ্যতে রাজবংশী সমাজের গর্বের প্রতীক হয়ে উঠবে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *