বৃহস্পতিবার দুপুরে তৃণমূল নেতা নিহত বাইতুল্লা শেখের পরিবারের সঙ্গে দেখা করতে বিসিয়া গ্রামে পৌছালেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। স্থানীয় সূত্রে জানা গেছে, বীরভূমের মল্লারপুর থানার বিসিয়া গ্রামে ফের রাজনৈতিক খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত বাইতুল্লা শেখ ছিলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ এবং বর্তমানে ব্লক কমিটির সদস্য। তার স্ত্রী সাকিলা বিবি বর্তমানে পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ পদে আছেন। জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বাইতুল্লা শেখ গ্রামের তিনমাথা মোড়ে চা খাচ্ছিলেন ও বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন।

সেখান থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে পরপর তিনটি বোমা ছোড়ে। বোমার আঘাতে তিনি গুরুতর জখম হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃ*ত বলে ঘোষণা করেন। প্রসঙ্গত, কিছুদিন আগেই সাঁইথিয়া থানার সিনিধিপুর গ্রামে পঞ্চায়েত সমিতির সভাপতিকে গুলি করে খুন করা হয়েছিল। এক সপ্তাহ না পেরোতেই ফের তৃণমূল নেতাকে টার্গেট করে হত্যা করায় রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ ইতিমধ্যে একজন সন্দেহভাজনকে আটক করেছে। আজ সভাধিপতি কাজল শেখ নিহতের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান ও পাশে থাকার আশ্বাস দেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *