বিশ্ব তামাক মুক্ত দিবসে তামাক সেবনের ক্ষতিকারক দিকগুলো জনগণের মধ্যে তুলে ধরলেন আগরতলা মহিলা কলেজের ছাত্রীরা। শনিবার আগরতলা মহিলা কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে বিশ্ব তামাক দিবস উপলক্ষে তামাক সেবনের ফলে মানুষের কি কি ক্ষতি হতে পারে সেই সম্পর্কে মানুষকে সচেতন করতে পথচলতি মানুষজনের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিলি করা হয় |

মরনব্যাধী ক্যান্সার উত্তর-পূর্বাঞ্চল রাজ্যগুলিতে যে মহামারীর রূপ নিয়ে ধেয়ে আসছে, তাও পথচলতি মানুষজনের মধ্যে তুলে ধরেন আগরতলা মহিলা কলেজের এনএসএস ইউনিটের ছাত্রীরা ।
কলেজের এই কর্মসূচিটির পরিচালনার দায়িত্বে ছিলেন আগরতলা মহিলা কলেজের এন এস এস প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য ।

