বিশ্ব আদিবাসী দিবস পালনকে নিয়ে প্রশাসনিক সভা করা হলো। শুক্রবার মাটিয়ালি বাতাবারি ১ নং গ্রাম পঞ্চায়েতে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন অনগ্রসর সম্প্রদায় কল্যাণ বিভাগ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চিক বরাইক।

এবারে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে চার দিনব্যাপী অনুষ্ঠান করা হবে বলে মন্ত্রী জানান। আগামী ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। সেই উপলক্ষে আগামী ৭, ৮ ,৯ ও ১০ আগস্ট এই চার দিনব্যাপী অনুষ্ঠান করা হবে। এদিন বৈঠকের পর মন্ত্রী সহ অন্যান্যরা চালসা ডব্লিউ বি টি জি ই এ হলের ময়দান পরিদর্শন করেন।

