বুধবার নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হিন্দু পরিষদের ৬১ তম প্রতিষ্ঠা দিবস পালিত হল কুমারগ্রাম ব্লকের বারবিশায়। সংগঠনের বারবিশা শাখার উদ্যোগে ব্যবসায়ী সমিতির হলঘরে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রীকৃষ্ণ ও ভারত মাতার পুজো করে অনুষ্ঠান শুরু হয়। ভাগবত পাঠের আসর বসে। চলে ধর্মীয় আলোচনাও। কুমারগ্রাম প্রক্ষন্ডর বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত সমাগম ঘটে। সংগঠনের কার্য কর্তারা প্রতিষ্ঠা দিবস পালনের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি বিশ্বব্যাপী সনাতনী হিন্দু ঐক্য প্রতিষ্ঠার দিয়েছেন।

এলাকার বাসিন্দাদের সনাতনী হিন্দু ঐক্য প্রতিষ্ঠার বার্তা দিতে ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়। পরে ভক্তদের মধ্যে অন্ন ভোগ বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির -সমাপ্তি ঘটে। এনিয়ে সংগঠনের আলিপুরদুয়ার জেলা ধর্ম জাগরণ সাংস্কৃতিক প্রমুখ গোপালকৃষ্ণ গোস্বামী কী জানালেন শুনুন

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *