বিজেপি পরিচালিত ত্রিপুরার বর্তমান সরকার প্রধানমন্ত্রীর জল জীবন মিশন প্রকল্পের অধীনে প্রতি ঘরে জল পৌঁছে দিয়েছে বলে প্রচার করলে ও তারই এক জ্বলন্ত উদাহরণ মিলল ত্রিপুরা ধলাই জেলা গন্ডাছড়া মহকুমার অন্তর্গত ৩০ কার্ড এলাকায়। ওই এলাকায় ২০ টি পরিবার বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত বহু বছর ধরে। বিশুদ্ধ পানীয় জলের জন্য ভুক্তভোগী ওই ২০ টি পরিবারের লোকজনরা বহুবার নেতা-মন্ত্রী এবং জলসম্পদ দপ্তরের আধিকারিকদের জানিয়েও কাজের কাজে কিছুই হয়নি। যার দরুন ওই এলাকার লোকজনদের অপরিশোধিত নোংরা কুয়োর জল পান করতে হচ্ছে। আর এই নোংরা কুয়োর জল পান করে বিভিন্ন পেটের রোগে আক্রান্ত হচ্ছে ওই এলাকার ছোট-ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধরা।

কুয়ো ও রয়েছে একটি, যেটি অনেক পাহাড়ের নিচে। বর্তমান শুকা মরশুমে কুয়োর জলও শুকিয়ে যাচ্ছে। জলের জন্য অসহায় হয়ে পড়েছে ওই ২০ টি পরিবার। ওই এলাকার মহিলাদের অভিযোগ, তারা বিরোধী রাজনৈতিক দল করার অপরাধে তারা বিশুদ্ধ পানীয় জল থেকে বহু বছর ধরে বঞ্চিত হয়ে রয়েছে । মহিলারা আরো জানিয়েছেন, জলসম্পদ দপ্তরের আধিকারিকের কাছে তারা পানীয় জলের জন্য ডেপুটেশন দিয়েছেন। কিন্তু, দপ্তরের আধিকারিক কোন সাড়া দিচ্ছে না। তাই, বিশুদ্ধ পানীয় জলের দাবিতে আগামী কয়েকদিনের মধ্যে তারা বৃহত্তর আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। স্থানীয় যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার এই বিষয়ে নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *