ডাবগ্রাম-ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন সমীকরণ তৈরি হলো রবিবার। তৃণমূল কংগ্রেস প্রার্থী রঞ্জন শীল শর্মা এবং শিলিগুড়ি টাউন থ্রি বি ব্লকের এসসি-ওবিসি সেলের সভাপতি সত্যজিৎ অধিকারীর উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে একাধিক যুবক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

এদিনের যোগদান কর্মসূচিতে উল্লেখযোগ্য সংখ্যক তরুণ কর্মী উপস্থিত ছিলেন। দলীয় নেতৃত্বের দাবি, উন্নয়নের স্বার্থে এবং রাজ্যের অগ্রগতির লক্ষ্যে অনুপ্রাণিত হয়েই তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই যোগদানকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দলীয় সংগঠনকে আরও মজবুত করতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।

