বীরভূম জেলার মল্লারপুর থানায় পুলিশের বড় সাফল্য। গভীর রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম রেন্টু শেখ, যার বাড়ি বীরভূম জেলার পাড়ুই থানা এলাকায়।
পুলিশ সূত্রে জানাযায় গোপন সূত্রে খবর পেয়ে মল্লারপুর থানার পুলিশ মল্লারপুর-সালবাদরা রোডের মথুরাপুর গ্রামের কাছে ওত পেতে বসে ছিল। গভীর রাতে রামপুরহাটের দিক থেকে একটি বাইকে করে আসছিলেন রেন্টু শেখ। তাকে থামিয়ে তল্লাশি চালাতেই পুলিশ হতবাক হয়ে যায়। বাইক থেকে উদ্ধার হয় প্রায় ২ কেজি ৫০০ গ্রাম কোডাইন মিকচার।


এত বিপুল পরিমাণ মাদক রেন্টু কোথা থেকে পাচার করছিল এবং এর গন্তব্য কোথায় ছিল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই মাদক ব্যবসার সঙ্গে কোনো বড় আন্তঃজেলা পাচারচক্র জড়িত থাকতে পারে। ধৃত রেন্টু শেখকে আজ রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে।এই চক্রের পিছনে বড়ো কোনো পাচারকারী জড়িত কিনা তা জানতে ধৃতকে নিজেদের হেফাজতে নেবে মল্লারপুর থানার পুলিশ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *