সমাজ সেবামূলক কাজে ব্রতী হলেন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের পয়েন্ট টু পয়েন্ট ড্রাইভার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। সমাজ সেবার অঙ্গ হিসেবে বৃহস্পতিবার বিনামূল্যে দুপুরের আহার বিলি করলেন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে আগত রোগীর পরিবারবর্গের মধ্যে।

এই প্রসঙ্গে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের পয়েন্ট টু পয়েন্ট ড্রাইভার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য রঞ্জিত চৌধুরী জানান, তারা সাধারণ মানুষকে নিয়ে চলেন। তাই সাধারণ মানুষের জন্য কিছু একটা করার ভাবনা থেকে এই, উদ্যোগ গ্রহণ করেছেন। উদ্যোগের অঙ্গ হিসেবে আজ মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে আগত রোগীর পরিবারবর্গের মধ্যে দুপুরের আহার হিসেবে ভাত, ডাল, আলু-পনির-মটরের তরকারি বিনামূল্যে বিতরণ করছেন। এতে সাধারণ মানুষ কিছুটা হলেও উপকৃত হবেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *