রাতভর চলল টর্চ লাইট জ্বালিয়ে চিকিৎসা পরিষেবা বুলবুলচান্ডি গ্রামীণ হাসপাতালে। হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে বিদ্যুৎ না থাকায় সমস্যার মুখে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে আসা রোগী ও রোগীর পরিবার সমস্যার মুখে পড়েছেন। জানা গিয়েছে রবিবার রাত আনুমানিক ১০ টায় বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতাল চত্বরে বিদ্যুতের তারের উপরে একটি গাছ পরে বিদ্যুতের তার ছিড়ে যায়।

যারফলে রোগী সহ রোগীর পরিবার ও ডাক্তারদের সমস্যার মধ্যে পড়তে হয়। এদিন রাতে ইনজেকশন থেকে শুরু করে ডেলিভারি পেশেন্টের চিকিৎসা চালাতে হয় টর্চ লাইট জ্বালিয়ে,এছাড় বিশেষ কিছু ওষুধ বা ইনজেকশন ফ্রিজে রাখতে হয় সেইসব জিনিস কি অবস্থায় রয়েছে তা সঠিকভাবে এখনো বলা যাচ্ছে না। যদিও রাতে বিদ্যুৎ দপ্তরে জানানো হলেও রাতে কোন বিদ্যুৎ পরিষেবা দেওয়ার ব্যবস্থা হয়নি বলে অভিযোগ। সোমবার সকাল হতেই কাজ শুরু হয় বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে।

