প্রায় ৩২ ঘণ্টা ধরে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন বীরভূমের ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের লোকপাড়া সহ বিভিন্ন এলাকায়। বুধবার সকাল আনুমানিক আটটা থেকে প্রায় দু ঘন্টা পথ অবরোধ করলো স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সোমবার বিকেলে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে যায় কুলেরা, ঘাগড়াপাড়া, লোকপাড়া সহ বিভিন্ন গ্রামে তারপর মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ পরিষেবা শুরু হলেও প্রায় ঘন্টাখানেক পর আবারও বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে যায়।

তারপর থেকে এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন থাকে, যাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকার মানুষ। তারপর ওই এলাকার মানুষ লোকপাড়া- কলেশ্বর রাস্তাটি অবরোধ করেন।
ময়ূরেশ্বর থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায় এবং ময়ূরেশ্বর থানার পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। কিছুক্ষণের মধ্যেই এলাকায় ফিরে এসেছে বিদ্যুৎ পরিষেবা।

