বিদ্যুৎ দপ্তর কাজ শুরু করল ব্যাঙ ডোবা বনবস্তিতে। কুমারগ্রাম ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ব্যাঙ ডোবা বনবস্তির কয়েকটি বাড়িতে বিদ্যুৎ না থাকায় চরম সমস্যা ছিল পরিবারগুলি। সমস্যার কথা জানতে পেরে গত মঙ্গলবার কুমারগ্রাম বিধানসভার বিধায়ক মনোজ কুমার ওরাও ভুক্তভোগী পরিবারগুলির সঙ্গে কথা বলেন তাদের সমস্যা নিয়ে।

এক মাসের ভেতর বিদ্যুৎহীন বাড়িগুলিতে বিদ্যুৎ সংযোগের আশ্বাস দেন। সে খবর সম্প্রচার হয়েছিল এক্স টিভি বাংলায় ৷ ২৪ ঘন্টার ভেতর ব্যাঙডোবা বনবস্তির বিদ্যুৎ হীন বাড়িগুলি বিদ্যুতের খুঁটি পেল। কামাখ্যাগুড়ি বিদ্যুৎ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অশ্বিনী কুমার সিং ফোনে জানিয়েছেন প্রাকৃতিক দুর্যোগ এবং বৃষ্টি না থাকলে আগামী ৪-৫ দিনের ভেতর বাড়িগুলিতে বিদ্যুৎ কানেকশন দেওয়ার কাজ সম্পূর্ণ হয়ে যাবে।
এদিকে বিদ্যুতের খুঁটি পেয়ে খুশি ব্যাঙ ডোবা বনবস্তির বিদ্যুৎহীন বাড়ির লোকেরা। তারা ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক এবং বিদ্যুৎ দপ্তরকে।

