ত্রিপুরা ধলাই জেলার ছাওমনু বিধানসভা কেন্দ্রের খাকচাং কামি এলাকার অন্নধন রুয়াজা পাড়ায় বিদ্যালয়ের নবনির্বিত ভবন উদ্বোধন করতে গিয়ে দেওয়ালে ফাটল দেখে ক্ষুব্ধ হয়ে পড়েন তিপ্রামথা দলে এম ডি সি হংস কুমার ত্রিপুরা। ছাওমনু বিধানসভা কেন্দ্রের অন্তর্গত খাকচাং কামি এলাকায় অন্নধন রুয়াজা পাড়ায় একটি বিদ্যালয়ের নবনির্বিত ভবনের শুভ উদ্বোধন হয় এমডিসি হংস কুমার ত্রিপুরার হাত ধরে। আর এই উদ্বোধনের সময় বিদ্যালয়ের নতুন ভবনটি পরিদর্শনের সময় এম ডি সি হংস কুমার ত্রিপুরা দেখতে পান বিদ্যালয়ের নবনির্মিত ভবনটিতে ফাটল দেখা দিয়েছে।

এই ফাটল দেখে এমডিসি হংস কুমার ত্রিপুরা অভিযোগ করেন, বিদ্যালয়ের এই নবনির্মিত ভবন নির্মাণে দুর্নীতি হয়েছে সীমাহীন। যার কারণে এখনই বিদ্যালয়ের নবনির্মিত এই ভবনে দেখা দিয়েছে বড়-বড় ফাটল। জানা গেছে, কাজটি ছাওমনু PWD থেকে করা হয়েছে। কাজটি করতে প্রায় ২ কোটি টাকার অধিক খরচ হয়েছে। ৪৯ ছাওমনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক সম্ভুলাল চাকমার বিধানসভা কেন্দ্রে এই ঘটনা দেখে ক্ষুব্ধ এম ডি সি হংস কুমার ত্রিপুরা। অভিযোগ বিধায়ক সম্ভুলাল চাকমার বিধানসভা কেন্দ্র এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিগো বাণিজ্যের কারণেই এই দুর্নীতি হচ্ছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *