আগামী ১২ এপ্রিল অনুষ্ঠেয় ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ তথা টিটিএএডিসি (TTAADC) নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। পশ্চিম ত্রিপুরা জেলা ১৫ জিরানিয়া খলা এডিসি কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দেববর্মার সমর্থনে বৃহস্পতিবার জোরদার ভোট প্রচার চালালেন আগরতলা পুর নিগমের মেয়র তথা ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার।

এদিন মেয়র দীপক মজুমদার দক্ষিণ শিবনগর এডিসি এলাকার রাইকানায় জনজাতি অংশের মানুষের ঘরে ঘরে গিয়ে বিজেপি প্রার্থীর পক্ষে ভোট চান। এডিসি এলাকার সামগ্রিক উন্নয়নের স্বার্থে আগামী ১২ এপ্রিল পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিজেপি প্রার্থীদের রেকর্ড ভোটে জয়ী করার আবেদন জানান তিনি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র দাবি করেন, বর্তমান এডিসি এলাকায় তিপ্রামথা সরকারের ‘দুর্নীতিতে’ মানুষ বীতশ্রদ্ধ। তিনি আত্মবিশ্বাসের সাথে জানান যে, এবার জনজাতি অংশের মানুষ তিপ্রামথাকে প্রত্যাখ্যান করে এডিসিতে বিজেপি সরকার গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন। মেয়রের মতে, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়াই বলে দিচ্ছে যে এডিসি এলাকায় এবার পরিবর্তনের হাওয়া বইছে।
ভিও

