সংবাদ মাধ্যমকে বামফ্রন্টের যুব নেতা নবারুন দেব বিস্ফোরক মন্তব্য করে বলেছিলেন, ত্রিপুরার বিজেপি নেতারা রাজনেতিকভাবে এতই দেওলিয়া হয়ে গেছে যে বিজেপি দলের নাম শুনলেই ঘৃনা হয়। বামফ্রন্টের যুবনেতা নবারুণ দেবের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব বললেন,

বামেদের যুবক মানেই মাথার চুল পাকতে হবে,বামেদের যুবক মানেই মাথা থেকে চুল খসে পড়তে হবে। বাম যুবারা বিধায়ক পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনদিন সুযোগ পাবেনা। বামেদের দল যেমন দেউলিয়া, তেমনি বামেদের যুব সংগঠন ও দেউলিয়া।

