ত্রিপুরায় আসন্ন উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে ভিলেজ কাউন্সিল দখল নিয়ে ত্রিপুরা সিপাহীজলা জেলা টাকারজলা থানার সামনে বিজেপি ও তিপ্রামথা দলের কর্মীদের মধ্যে সংঘর্ষে ভেঙ্গে চুরমার বলেরো গাড়ি, স্কুটি সহ একাধিক যানবাহন। নষ্ট করে দেওয়া হয় ভারতীয় জনতা পার্টির প্রচারসজ্জা। এই সংঘর্ষে আহত হয়েছেন বিজেপির দুই কর্মী ও।

এই ঘটনায় বর্তমানে গোটা এলাকায় শান্তি বিরাজ রাখতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ, ত্রিপুরার স্টেট রাইফেলস জওয়ান সহ আধা সামরিক বাহিনীর জওয়ানদের। এদিকে আসন্ন ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদে ভিলেজ কাউন্সিল নির্বাচনের আগেই বিজেপি ও তিপ্রামথা দলের কর্মীদের মধ্যে এই সংঘর্ষে গোটা এলাকায় থমথমে পরিস্থিতি হয়ে রয়েছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *