সম্প্রতি রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট বাজিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট। ইতিমধ্যে বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে রাজ্য বিজেপি। সোমবার সেই ঘটনায় আলিপুরদুয়ার জেলা বিজেপির তরফে পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সংবর্ধনা দেয়া হয়।

আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিজ্ঞা ও প্রদেশ সম্পাদক মোহন শর্মা’র উপস্থিতিতে জেলা বিজেপির সভাপতি মিঠু দাস জেলার পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীকে সংবর্ধিত করেন।

