ত্রিপুরা সিপাহীজলা জেলা বিশালগড়ে দলীয় পতাকা হাতে নিয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে কাঁঠালিয়া গ্রামের শিল্পী রানী ঘোষ নামে এক গৃহবধূ দুচোখে জল নিয়ে চঞ্চল্যকর অভিযোগ করে জানিয়েছেন, আজ থেকে ১২ বছর আগে বিশালগড় অফিসটিলা এলাকার প্রাক্তন বিএসএফ জওয়ান শান্তি মজুমদারের ছেলে শরবিন্দু বিকাশ মজুমদারের সাথে শিল্পী রানী ঘোষের বিয়ে হয়।

বিয়ের পর থেকেই গৃহবধূর পাড়া-প্রতিবেশী বাসন্তী সরকার, প্রবীর সরকার, সুশান্ত সেনগুপ্ত, বিজয় সেনগুপ্ত এবং রুমা সাহা গৃহবধূ শিল্পী রানী ঘোষের পরিবারে অশান্তি সৃষ্টি করে আসছে, এবং ওই গৃহবধূকে সংসার করতে দেবে না বলে পাড়া-প্রতিবেশীরা প্রতিনিয়ত ওই গৃহবধূর উপর অমানবিক নির্যাতন করে আসছে। বর্তমানে অসহায় হয়ে ওই গৃহবধূ বিজেপির দলীয় পতাকা হাতে নিয়ে বিশালগড় বিধানসভা কেন্দ্রের মাঝরাস্তায় দাঁড়িয়ে কাঁদতে-কাঁদতে দু’চোখে জল নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *